Ad
x

মুনাফা বেড়েছে আইটি কনসালটেন্টসের

বুধবার, ১৯ মে ২০২১   প্রিন্ট   ৪৮১ বার পঠিত

মুনাফা বেড়েছে আইটি কনসালটেন্টসের

চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা ১৭ শতাংশ বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি আইটি কনসালটেন্টসের। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৯৯ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৭ পয়সা বা ১৭ শতাংশ।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ৩ মাসে (জানুয়ারি-মার্চ’২১) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৯ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৯ পয়সা বা ৩১ শতাংশ।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সায়।

Facebook Comments Box

Posted ০৮:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৯ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com