নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট ২০২০ প্রিন্ট ৪৫০ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই ২৭ আগস্ট নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে গত ৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ৪ টাকা ৫০ পয়সা। ২৭ আগস্ট তা ৭ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
Posted ০৪:৪২ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com