Ad
x

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত

মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৪৫৬ বার পঠিত

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন। এর আগে গতকাল ও আজ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগামী ২৭ অক্টোবর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল স্থগিত থাকবে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন। এর আগে গতকাল ও আজ স্পট মার্কেটে শেয়ার লেনদেন করছে কোম্পানিটি।

 

Facebook Comments Box

Posted ১০:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com