নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ প্রিন্ট ৫৫৪ বার পঠিত
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএসইসির ৭৩৫তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ১আর:১ অনুপাতে ১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৫৫১টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ২৩ কোটি ২ লাখ ৭৩ হাজার ২৬৫ টাকা উত্তোলন করবে। কোম্পানিটি ৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করেছে ১৫ টাকা।
বীমা আইন ২০১০ এর চাহিদাঅনুযায়ী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মূলধন বৃদ্ধিকরণের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে।
কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ড এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থির আমানতে বিনিয়োগ করবে।
রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৭.২৯ টাকায়।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকা বাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
Posted ০৭:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com