নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৭ আগস্ট ২০২০ প্রিন্ট ৪৯৮ বার পঠিত
৩১ মার্চ, ২০২০ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।
গতকাল রোববার (১৬ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময় ছিল ৩৩ পয়সা।
তিন প্রান্তিক (জুলাই’১৯-মার্চ’২০) মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময় ছিল ৮৬ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৮৬ পয়সা। আগের বছর একই সময় ছিল ৪৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ১১ পয়সা।
Posted ১১:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন