|

Advertisement
×

রিজেন্ট টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪৮২ বার পঠিত

রিজেন্ট টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছিল ১২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ২৪ পয়সা।
আলোচিত প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল নেগেটিভ ৯ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৩৭ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com