Ad
x

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   প্রিন্ট   ৪৩৩ বার পঠিত

রিলায়েন্স ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ২১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৪ টাকা ৩৯ পয়সায়। আগামী ৩০ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ, ২০২২।

 

Facebook Comments Box

Posted ১২:২২ অপরাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com