Ad
x

রূপালী লাইফের সিইওর বিরুদ্ধে অভিযোগ তদন্তে আইডিআরএ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   প্রিন্ট   ৪৪০ বার পঠিত

রূপালী লাইফের সিইওর বিরুদ্ধে অভিযোগ তদন্তে আইডিআরএ

রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, আর্থিক জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগ তদন্তে নেমেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কিবরিয়ার বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশের প্রেক্ষিতে আইডিআরএ এই তদন্ত করছে।

নিয়ন্ত্রক সংস্থাটির পরামর্শক (গণমাধ্যম এবং যোগাযোগ) সাইফুন্নাহার সুমি তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইডিআরএ’র একটি দায়িত্বশীল সূত্র জানায়, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই কাজ শুরু করেছে আইডিআরএ।

এর আগে গত গত ২২ জুলাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে আইডিআরএ চেয়ারম্যানকে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওঠা ক্ষমতার অপব্যবহার, আর্থিক জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘বিভিন্ন অংশীজনের নিকট হতে এ বিভাগে তার প্রতিষ্ঠান সম্পর্কিত স্ব-ব্যাখ্যাত আবেদনসমূহ পাওয়া গেছে। এমতাবস্থায় দাখিলকৃত স্ব-ব্যাখ্যাত আবেদনসমূহ ও প্রাপ্ত দলিলাদি এ সাথে প্রেরণপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ’

দুর্নীতি দমন কমিশনেও এই অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোঃ গোলাম কিবরিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া মেলেনি।

Facebook Comments Box

Posted ০৭:৪২ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com