নিজস্ব প্রতিবেদক :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২২১ বার পঠিত
অস্বাভাবিকভাবে দর বাড়ার কারণে লিবরা ইনফিউশনকে শোকজ করেছে ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে ডিএসই নোটিস পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত ২১ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১ হাজার ১০৭ টাকা ৬০ পয়সা। ৫ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ৫৫৮ টাকা ৩০ পয়সায় উন্নীত হয়।
এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
Posted ০১:১৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন