অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট ২৩১ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত লিবরা ইনফিউশনের স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির লিবরা ইনফিউশনে ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি আলোচ্য বছরে ৮০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫০ শতাংশ স্টক আর বাকী ৩০ শতাংশ ক্যাশ।
কোম্পানির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
Posted ০২:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন