নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৫ মার্চ ২০২৩ প্রিন্ট ২৪০ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের বা লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগের কার্যদিবস বৃহস্পতিবার ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ক্লোজিং দর ছিল ৯ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৮ টাকা ১০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের সোনালী পেপারের ৫.৭৯ শতাংশ, এআইবিল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৫.১৯, মুন্নু এগ্রোর ৪.২১, এফএএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৩.৫৭, এনসিসিবিএল মিউচুয়াল ফার্ড ওয়ানের ১.৪২, বাটা সুয়ের ১.৩৫, ইসলামি ব্যাংকের ০.৮৯, বার্জার পেইন্টসের ০.৫০ এবং প্রোগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ০.৫০ শতাংশ দর কমেছে।
Posted ০৫:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন