নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ২৩৩ বার পঠিত
আজ ১৯ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের বা লুজার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগের কার্যদিবস বৃহস্পতিবার এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩২৫ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ২৯৮ টাকা ৯০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকা ৩০ পয়সা বা ৮.০৮ শতাংশ কমেছে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকসের ৭.৮২ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.৫৮ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৮ শতাংশ, ইনট্রাকোর ৭.১৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৫.৫৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৯৭ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৪.৮৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৪.৩২ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৪.১৭ শতাংশ দর কমেছে।
Posted ০৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন