নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ প্রিন্ট ১২৬ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির ১৫ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৪২ লাখ ০৮ হাজার টাকার। ১৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সামিট অ্যালায়েন্স পোর্ট, সিমটেক্স, ফাইন ফুডস, শাহজিবাজার পাওয়ার, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
Posted ০৫:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com