নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ প্রিন্ট ২২৮ বার পঠিত
আজ ০২ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম। আজ কোম্পানিটির ৩৫ কোটি ৩৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯১ লাখ ২৩ হাজার টাকার।
২৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে সি পার্ল হোটেল লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্কস, জেমিনি সি ফুড, শাইনপুকুর সিরামিকস, বাংলাদেশ শিপিং করপোরেশন, অলিম্পিক ইন্ডস্ট্রিজ এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।
Posted ০৪:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন