নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ২২৬ বার পঠিত
আজ ১৯ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন তালিকার শীর্ষে উঠে বাংলাদেশ শিপিং করপোরেশন। আজ কোম্পানিটির ২৬ কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার টাকার।
১২ কোটি ১২ লাখ ৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে জেনেক্স ইনফোসিস লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়্যার, জেমিনি সি ফুড, সি পার্ল হোটেল, ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা এবং মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেড।
Posted ০৪:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন