নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২৩৩ বার পঠিত
আগের বছর একই সময়ে মুনাফা হলেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই- সেপ্টেম্বর’২২) শেয়ারবাজারে তালিকাভুক্ত বিএসআরএমের দুই কোম্পানি লোকসানে নেমেছে। কোম্পানি দুইটি হলো : বিএসআরএম লিমিটেড এবং বিএসআরএম স্টিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএসআরএম লিমিটেডের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.৫১) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৪.২৯ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৮.৬৫ টাকায়।
বিএসআরএম স্টিলের চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৯৩) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ২.৮৯ টাকা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৭.৬৯ টাকায়।
Posted ০১:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন