|

Advertisement
×

শুধু রাজধানীতেই করোনাক্রান্ত সহস্রাধিক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০   প্রিন্ট   ৫৬৯ বার পঠিত

শুধু রাজধানীতেই করোনাক্রান্ত সহস্রাধিক

দেশে করোনায় আক্রান্তদের সবচেয়ে বেশী রাজধানী ঢাকাতে। আইইডিসিআর’র তথ্যমতে, সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত এই নগরীতেই আক্রান্ত হয়েছে ১ হাজার ১’শ ৭৪ জন।

এরমধ্যে পুরান ঢাকা ও বৃহত্তর মিরপুর হটস্পট। পুরান ঢাকার ওয়ারিতে ৩০, লালবাগে ৩১, গেন্ডারিয়ায় ২১, বংশালে ৩১, সূত্রাপুরে ১২ ও বাবুবাজারে ১১ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ।

অন্যদিকে মিরপুর টোলারবাগে ১৯, মিরপুর ১১ নাম্বারে ১৩, মিরপুর ১২ নাম্বারে ১২ ও মিরপুর ১ নাম্বারে ১১ জন। যাত্রাবাড়ীতে ৩৩, তেজগাঁওয়ে ২৩, বাসাবোতে ১৯, মহাখালীতে ১৬, গ্রীণরোডে ১০, গুলশানে ১৬, ধানমন্ডিতে ২৩, মোহাম্মদপুরে ৩৮ ও উত্তরায় ২৩ জন শনাক্তের কথা জানিয়েছে আইইডিসিআর।

করোনা সতর্কতায় অনেক এলাকা ও ভবন লকডাউন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০১:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com