নিজস্ব প্রতিবেদক :
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৭৫ বার পঠিত
শেয়ারবাজারে নতুন করে ফান্ড আনার উদ্যোগ নিয়েছে ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। প্রাথমিকভাবে ফান্ডটির আকার হবে ২৫ কোটি টাকা। তবে পরবর্তীতে ফান্ডটির আকার বাড়ানো হবে।
প্রস্তাবিত ফান্ডটির স্পন্সর-ডিআইটি আইডিয়াল ট্রাষ্ট কোওপারেটিভ লিমিটেড। ট্রাষ্টি হিসেবে কাজ করবে বিজিআইসি এবল কাস্টোডিয়ান হিসেবে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইসিবি ক্যাপিটালের সাথে প্রস্তাবিত ফান্ডটি কাস্টোডিয়ান চুক্তি সম্পন্ন হয়।
প্রতিষ্ঠান দুটির পক্ষে স্বাক্ষর করেন আইসিবি ক্যাপিট্যাল মনেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন এবং ফান্ড ম্যানেজার ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।
আইসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ড. সুর্বন বড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি মিচ্যুয়াল ফান্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, কোওপারেটিভ সোসাইটিগুলোকে যদি এই ফান্ডের সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে শেয়ারবাজারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এর ফলে আগামীতে শেয়ারবাজার নতুন গতি পাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইজিএএমলের এডভাইজার পংকজ কুমার মুৎসুদ্দী প্রমুখ।
Posted ১২:২০ অপরাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন