বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শ্যামল ইক্যুইটির সনদ বাতিল হচ্ছে

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০১৫ বার পঠিত

শ্যামল ইক্যুইটির সনদ বাতিল হচ্ছে

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী কাজ করায় ডিএসইর ট্রেকহোল্ডার শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সনদ বাতিল করতে যাচ্ছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্রটি বলছে, ইতোমধ্যে বিএসইসি কমিশন সভা করে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের সনদ বাতিল অথবা স্থগিত করতে এনফোর্সমেন্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। আর এনফোর্সমেন্ট বিভাগ প্রতিষ্ঠানটির অপরাধ পর্যালোচনা করে সনদ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে। তবে এ বিষয়ে কমিশনই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ২০১৭ সালের ৩০ জুনের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিএসইসি গ্রাহক হিসেবে ২২ কোটি ৬৪ লাখ ৪৬ হাজার ৪১১ টাকা ঘাটতি পায়।

এরপর এই ঘাটতি সমন্বয় করার জন্য বিএসইসি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স ১৯৬৯-এর ২০ (এ) ধারার অধীনে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টকে নির্দেশ দেয়। ওই নির্দেশনায় ২০১৮ সালের ৩১ জুলাইয়ের মধ্যে ঘাটতি সমন্বয় করতে বলা হয়।

তবে ওই সময়ের মধ্যে ঘাটতি সমন্বয় না করে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট সময়সীমা বাড়ানোর আবেদন করে। এর প্রেক্ষিতে ডিএসই থেকে প্রাপ্তব্য লভ্যাংশ, কৌশলগত বিনিয়োগকারী থেকে পাওয়া টাকা এবং সিকিউরিটিজ লেনদেনের ফ্রি লিমিট সুবিধা স্থগিত করার শর্তে প্রতিষ্ঠানটিকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত সময় দেয় বিএসইসি।

সময় দেয়া হলেও শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট বিএসইসির নির্দেশনা সম্পূর্ণ পরিপালন করা থেকে বিরত থাকে। বিএসইসির নির্দেশে গত ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি প্রতিবেদন জমা দেয়। বিএসইসিতে জমা পড়া ওই প্রতিবেদনে শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের সমন্বিত গ্রাহক হিসাবে ৯ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৮৬৪ টাকা ঘাটতি পাওয়া যায়।

শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের এই আচরণ বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং স্বার্থের পরিপস্থী হিসেবে দেখছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যা কমিশনের নিবন্ধন সনদে উল্লিখিত আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘনও।

এ জন্য এনফোর্সমেন্ট বিভাগকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সিকিউরিজিটি ও এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০ এর বিধি ১২ অনুযায়ী, নিবন্ধন সনদ বাতিল অথবা স্থগিত করতে কমিশন সভা করে নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com