Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে রূপালী ব্যাংক

শুক্রবার, ০৩ মে ২০২৪   প্রিন্ট   ২২৭ বার পঠিত

Default Image

বিদায়ী সপ্তাহে (২৮এপ্রিল-০২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে রূপালী ব্যাংকের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৬.৬১ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২৭ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৩ টাকা ১০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪ টাকা ৭০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর কমেছে ১১.৪৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১২০ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৩ টাকা ৮০ পয়সা।

৯.০৯ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ২০ পয়সা।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইফাদ অটোসের ৮.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.৩৫ শতাংশ, এইচআর টেক্সটাইলের ৮.৩৫ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৮.১১ শতাংশ, মেঘনা সিমেন্টের ৮.০০ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.৫৫ শতাংশ এবং একমি পেস্টিসাইডসের ৭.৫৪ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ১১:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ মে ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com