অনলাইন ডেস্ক
শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ প্রিন্ট ২১৪ বার পঠিত
এবারের ঈদুল ফিতরে ৬ দিন ছুটি পেলেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শনিবার (৬ এপ্রিল) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ফলে ৯ থেকে ১৪ এপ্রিল টানা ৬ দিন ছুটি পেলেন সংবাদকর্মীরা।
প্রচলিত রেওয়াজ অনুযায়ী, প্রতি বছর ২৯ রমজান থেকে ঈদে তিন দিনের ছুটি পান সংবাদকর্মীরা।
রোজা ৩০টি পূর্ণ হলে এ ছুটি চার দিনে পরিণত হয়। সে হিসাবে সর্বোচ্চ ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ছুটি হওয়ার কথা। কিন্তু এবার ঈদের ছুটির এক দিন পর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় সরকার নির্ধারিত ছুটির চক্রে পড়ল সংবাদমাধ্যম। আর ১৩ এপ্রিল বিশেষ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নোয়াব।
Posted ০৮:২৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com