বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   প্রিন্ট   ২০৯ বার পঠিত

সপ্তাহজুড়ে ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

বিদায়ী সপ্তাহে (৩১ মার্চ-০৪ এপ্রিল) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি। কোম্পানিগুলো হলো- আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং একমি পেস্টিসাইডস। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৯ পয়সা।

আগামী ১৬ মে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল।

একই বৈঠকে কোম্পানিটির নাম পরিবর্তন করে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২০ টাকা ৩১ পয়সায়।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০ এপ্রিল।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ার প্রতি আড়াই শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা আয় হয়েছিল।

৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৩৩ পয়সায়। আগের অর্থবছর শেষে যা ছিল ২১ টাকা ২৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

ব্র্যাক ব্যাংক পিএলসি : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৭৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৩৬ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ মে।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরন্স কোম্পানি লিমিটেড।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৫৬ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৫৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ১৬ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মে।

একমি পেস্টিসাইডস : ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১ পয়সা ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৫২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল।

 

 

Facebook Comments Box

Posted ০১:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ এপ্রিল ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com