বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহজুড়ে ছয় প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

রবিবার, ১৪ এপ্রিল ২০১৯   প্রিন্ট   ৮৫১ বার পঠিত

সপ্তাহজুড়ে ছয় প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয়টি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি ব্যাংক, দুটি বীমা ও একটি সিমেন্ট খাতের প্রতিষ্ঠান রয়েছে।

কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও ট্রাস্টি বোর্ড ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সমাপ্ত বছরের হিসাব পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

প্রতিষ্ঠান ছয়টি হলো- ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স এবং হাইডেলবার্গ সিমেন্ট।

ইস্টার্ন ব্যাংক
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজিএম ২৩ মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ৬ মে নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ৪ টাকা ২২ পয়সা। আরএনএভি দাঁড়িয়েছে ৩১ টাকা ১২ পয়সা।

পূবালী ব্যাংক
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজিএম ১৯ মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ২ মে নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ৩ টাকা ৬৩ পয়সা। আর এনএভি দাঁড়িয়েছে ২৭ টাকা ২৫ পয়সা।

ঢাকা ব্যাংক
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজিএম ২০ মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ৫ মে নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আরএনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৪৫ পয়সা।

প্রগতি ইন্স্যুরেন্স
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ১৬ মে নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ২ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫ পয়সা।

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৬ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য এজিএম ২৯ জুন অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ১৬ মে নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আর এনএভি দাঁড়িয়েছে ১৭ টাকা ১ পয়সা।

হাইডেলবার্গ সিমেন্ট
কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজিএম ২২ মে অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট ৬ মে নির্ধারণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ১৪ টাকা ৩৩ পয়সা। আর এনএভি দাঁড়িয়েছে ৮২ টাকা ৬৮ পয়সা।

Facebook Comments Box

Posted ০৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ এপ্রিল ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com