নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৬ নভেম্বর ২০২২ প্রিন্ট ৩৯১ বার পঠিত
সপ্তাহজুড়ে শেয়ারেবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই তিন কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো-
ডমিনেজ স্টিল: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১৭ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ ডিসেম্বর ২০২২।
এমবি ফার্মা: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৪২ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৯৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর ২০২২।
রহিমা ফুড: কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৭ পয়সা । আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ৫৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ ডিসেম্বর ২০২২।
Posted ০৬:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ নভেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com