বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সপ্তাহে দর বাড়ার শীর্ষে ইন্স্যুরেন্সের আধিপত্য

শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৪৩ বার পঠিত

সপ্তাহে দর বাড়ার শীর্ষে ইন্স্যুরেন্সের আধিপত্য

সপ্তাহ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে আধিপত্য করছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো । শীর্ষ দশটি স্থানের মধ্যে আটটিই তাদের দখলে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, শীর্ষে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ৫৪ দশমিক ৫১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৬৩ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ২০০ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ৪৬ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৩৪ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৫৮ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৪০০ টাকা।

মুন্নু জুট স্টাফলার্স গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চ দর বেড়েছে ২৬ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২ হাজার ১২৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১৪ কোটি ৪৬ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মুন্নু সিরামিকস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স।

Facebook Comments Box

Posted ০৩:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com