নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০ প্রিন্ট ৬৮৬ বার পঠিত
সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতন দিয়ে লেনদেন হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫.০২ পয়েন্ট কমে ৫ হাজার ১০৮.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.৪৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭.৪২ পয়েন্ট এবং সিডিএসইসি ৪.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৮০.০৯ পয়েন্ট, ১৭৯৮.৮১ এবং ১০৪৬.৮১ পয়েন্টে।
ডিএসইতে আজ ৭০৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৬৬ কোটি ৯৮ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৭২ কোটি ৪ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির বা ২৫.৯১ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৮৬টির বা ৫২.৩৯ শতাংশের এবং ৭৭টি বা ২১.৬৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭০.০৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির দর। আজ সিএসইতে ৫৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com