|

Advertisement
×

সম্মিলিত ইসলামী ব্যাংকের এএমডি ও সিওও হলেন আহমেদ জাফরুল হাসান

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ৯ বার পঠিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের এএমডি ও সিওও হলেন আহমেদ জাফরুল হাসান

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন প্রবীণ ব্যাংকার আহমেদ জাফরুল হাসান। একই সঙ্গে তাঁকে ব্যাংকটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্প‌তিবার( ১০ সেপ্টেম্বর )তিনি সম্মিলিত ইসলামী ব্যাংকে যোগদান করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদারের সই করা এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

নতুন দায়িত্বে আহমেদ জাফরুল হাসান ব্যাংকের ব্যবসা ও পরিচালন কার্যক্রম তদারক করবেন। এর মধ্যে করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং ও রিটেইল ব্যাংকিংসহ সংশ্লিষ্ট অপারেশনাল কার্যক্রম রয়েছে। এসব বিভাগের সব নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর কাছে সরাসরি রিপোর্ট করবেন।

আহমেদ জাফরুল হাসানের ব্যাংকিং খাতে ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন ঊর্ধ্বতন নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। ব্যবসা, করপোরেট ব্যাংকিং, ডিজিটাল রূপান্তর, বিপণন ও করপোরেট বিষয়াবলি এবং পরিচালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি কমার্শিয়াল ব্যাংক অব সিলনে কর্মরত ছিলেন। সেখানে ব্যাংকের ব্যবসা, কার্যক্রম ও ডিজিটাল রূপান্তর উদ্যোগকে শক্তিশালী করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন তিনি।

স‌ম্মি‌লিত ইসলামী ব্যাংক জানায়,আহ‌মেদ জাফরুল হাসানের বিস্তৃত অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং ব্যাংকিং বিষয়ে গভীর জ্ঞান ব্যাংকের চলমান রূপান্তরপ্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একটি শক্তিশালী, গ্রাহককেন্দ্রিক ও টেকসই প্রতিষ্ঠান হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংককে গড়ে তুলতে তাঁর অভিজ্ঞতা কাজে আসবে বলে আশা করা হচ্ছে।
ব্যাংকের ভবিষ্যৎ গঠন এবং ব্যাংকটিকে রূপান্তর ও পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় আহমেদ জাফরুল হাসান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের পক্ষ থেকে নতুন এএমডি ও সিওওকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com