সোমবার ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট  

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুমিল্লার লালমাই উপজেলায় ৫ হাজার ৩০০ মিটার খাল খনন কাজের উদ্বোধন করেছেন কৃষি ও খাদ্য মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার ডাকাতিয়া নদীর খাল খনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এসময় মন্ত্রীর সঙ্গে খাল খননে অংশ নেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া।

এসময় মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। সরকার নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে।

তিনি আরও বলেন, কৃষিখাতকে শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় লালমাই উপজেলায় এ খাল খনন প্রকল্প গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠান শেষে মন্ত্রী সংশ্লিষ্টদের সময়মতো এবং সঠিকভাবে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

এসময় বিএডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আজিজুল ইসলাম, জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।