সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোমবার, ১৬ মার্চ ২০২৬   প্রিন্ট   ৮৪ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর সঙ্গে সোমবার (১৬ মার্চ)  সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দুইপক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা দৃঢ় করার বিষয়গুলোতে। এছাড়াও জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং দুই দেশের মধ্যে রপ্তানি-আমদানি লেনদেনকে আরও সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাইল্যান্ড সরকার ও থাইল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য। সাক্ষাৎকালে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনার মধ্য দিয়ে সভা শেষ হয় এবং উভয়পক্ষ পরস্পরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Facebook Comments Box

Posted ০৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com