|

Advertisement
×

সাত ব্রোকারেজ তদন্ত করবে বিএসইসি

সোমবার, ১২ জুলাই ২০২১   প্রিন্ট   ৫৯১ বার পঠিত

সাত ব্রোকারেজ তদন্ত করবে বিএসইসি

বিনিয়োগকারীদের অভিযোগের ভিত্তিতে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাত ব্রোকারেজ হাউজের কার্যক্রম তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব ব্রোকারেজ হাউজের কার্যক্রম তদন্ত করা হবে সেগুলো হচ্ছে- ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউজ মিডওয়ে সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, এএনএফ ম্যানেজমেন্ট কোম্পানি, সিনহা সিকিউরিটিজ, গ্লোব সিকিউরিটিজ লিমিটেড এবং সিএসইর সদস্য ব্রোকারেজ হাউজ ভ্যানগার্ড শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ এবং কবির সিকিউরিটিজ লিমিটেড।

ডিএসই, সিএসই এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) যৌথভাবে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। গঠিত তদন্ত কমিটিকে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে কমিশন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com