নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০২ জুলাই ২০২১ প্রিন্ট ৪৫০ বার পঠিত
গত সপ্তাহে (২৭-৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে ওঠে এসেছে অলিম্পিক এক্সেসরিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অলিম্পিক এক্সেসরিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০.৩০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৪.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৪৪.৬৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলিম্পিক এক্সেসরিজ ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৪৩.৯৪ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ২৪.৫০ শতাংশ, ন্যাশনাল টি’র ২০.৩৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১৮.৮৭ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১৮.৫২ শতাংশ, এটলাস বাংলাদেশের ১৫.০৯ শতাংশ, ফাস ফাইন্যান্সের ১৪.০৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১১.৫২ শতাংশ এবং মতিন স্পিনিংয়ের শেয়ার দর ১১.৫১ শতাংশ বেড়ছে।
Posted ১০:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জুলাই ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com