বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

শনিবার, ২১ আগস্ট ২০২১   প্রিন্ট   ৫০৭ বার পঠিত

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সাউথবাংলা ব্যাংক

বিদায়ী সপ্তাহে (১৬-১৯ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৪টির বা ৫৯.২৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.১০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৭.৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৪৫.৪৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২১.৩৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ১৮.১৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১৭.৭১ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১৭.১৪ শতাংশ, জিবিবি পাওয়ারের ১৬.৯৪ শতাংশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৬.৫৯ শতাংশ, রিং শাইনের ১৫.৭৯ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ১৫.৬৭ শতাংশ এবং স্টাইলক্রাফটের শেয়ার দর ১৪.৮৬ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২১ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com