নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২১ মে ২০২২ প্রিন্ট ৩৫৯ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১৬-১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধি বা গেইনারের শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের দর ছিল ২৪ টাকা ৬০ পয়সা। আর সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৪০ পয়সা বা ৩৪.১৫ শতাংশ। এর মাধ্যমে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর বিকন ফার্মার ১৩.৯৬ শতাংশ, বঙ্গজ লিমিটেডের ৮.৬১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.৬২ শতাংশ, সিলভা ফার্মার ৪.৬৩ শতাংশ, ইসলামি ব্যাংকের ৩.৬৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্টের ৩.২৮ শতাংশ এবং বিডি থাই ফুডের ৩.২৪ শতাংশ দর বেড়েছে।
Posted ০২:২৩ অপরাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন