|

Advertisement
×

সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে এপেক্স ফুটওয়্যার

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট   ২৭৭ বার পঠিত

সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে এপেক্স ফুটওয়্যার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে এপেক্স ফুটওয়্যার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে এপেক্স ফুটওয়্যারে উদ্বোধনী দর ছিল ২৬১ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩০৬ টাকা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ৪৪ টাকা ১০ পয়সা বা ১৬.৮৪ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ১৪.১৮ শতাংশ, মুন্নু এগ্রোর ১২.৯৯ শতাংশ, জেমিনী সী ফুডের ১২.৪৭ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৯.০২ শতাংশ, সী পার্ল রিসোর্টের ৮.১২ শতাংশ, ফাইন ফুডের ৭.৮৫ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৬ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৬.৬৭ শতাংশ এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬.৬০ শতাংশ দর বেড়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com