নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ২৭৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে আলহ্বাজ টেক্সটাইলের।
এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির বা সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে আলহ্বাজ টেক্সটাইলের উদ্বোধনী দর ছিল ১৩২ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১৫২ টাকা ৩০ পয়সায়। আগের সপ্তাহের চেয়েও কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ টাকা বা ১৫.১২ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেঙ্গল উইনসোরের ১৩.৯১ শতাংশ, এডিএন টেলিকমের ১০.৫৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৯.৬৭ শতাংশ, বীচ হ্যাচারীর ৭.৯৫ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৭.৭৯ শতাংশ, ফাইন ফুডের ৬.৩১ শতাংশ, এপেক্স ফুটওয়ারের ৬.২৭ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবির ৬.১৫ শতাংশ এবং বাংলাদেশ ল্যাম্পের ৫.৭৮ শতাংশ দর বেড়েছে।
Posted ০৮:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন