নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২২০ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৪-০৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সপ্তাহের শুরুতে ওরিয়ন ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ৫২৭ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭০৪ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৭৬ টাকা ৮০ পয়সা বা ৩৩.৫২ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রো মেশিনারিজের ১৪.৪৯ শতাংশ,এম্বী ফার্মার ৯.১৮ শতাংশ, মুন্নু সিরামিকের ৯.০৭ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৮.১৮ শতাংশ, এডিএন টেলিকমের ৭.১০ শতাংশ, বিডি থাই ফুডের ৫.৩৫ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪.৩২ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৩.৯০ শতাংশ এবং বেক্সিমকো সুকুক বন্ডের ২.২৯ শতাংশ দর বেড়েছে।
Posted ১২:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com