Ad
x

সাপ্তাহিক গেইনার শীর্ষে জেমিনি সী ফুড

শনিবার, ০৬ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩০২ বার পঠিত

সাপ্তাহিক গেইনার শীর্ষে জেমিনি সী ফুড

বিদায়ী সপ্তাহে (৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে জেমিনি সী ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেমিনি সী ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৯.৭০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩০.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫০.৫০ টাকা বা ২৮.১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ১৯.৬৫ শতাংশ, ফার্মা এইডসের ১৮.৮৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৮.৫৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৮.৩০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১৭.৬৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৬.৫২ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৩.৩৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ১২.৩২ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ১১.৯১ শতাংশ বেড়েছে।

 

Facebook Comments Box

Posted ০৩:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com