Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ১৪৬ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৩৭ দশমিক ৪১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪১.৪০ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফিনিক্স ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৩২ দশমিক ১৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১.৯০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর কমেছে ৩১ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭৭.৮০ টাকা। তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নূরানীর ২৯.৪১ শতাংশ, আপোলো ইস্পাতের ২৮.৫৭ শতাংশ, রিজেন্ট টেক্সের ২৮ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৭.৭৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৭.০৬ শতাংশ, বে-লিজিংয়ের ২৭.০৩ শতাংশ এবং লাভেলোর ২৬.৭২ শতাংশ দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৪:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com