Ad
x

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডিকম অনলাইন

শনিবার, ২২ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৫১ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডিকম অনলাইন

বিদায়ী সপ্তাহে (১৬-২০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪১টির দর বেড়েছে, ১৭১টির দর কমেছে, ১৭৪টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর কমেছে বিডিকম অনলাইনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে বিডিকম অনলাইনের উদ্বোধনী দর ছিল ৬৯ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪৮ টাকা ৪০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ২১ টাকা ২০ পয়সা বা ৩০.৪৬ শতাংশ। এর মাধ্যমে বিডিকম অনলাইন ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পেনিনসুলা হোটেলের ২৩.৯৭ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ২১.৬১ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১৯.১১ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৮.০২ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ১৭.৮৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ১৭.০৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৬.৮৭ শতাংশ, ইউনিক হোটেলের ১৫.১৪ শতাংশ এবং অ্যাডভেন্ট ফার্মার ১৪.৫৮ শতাংশ দর কমেছে।

 

Facebook Comments Box

Posted ১০:১৬ অপরাহ্ণ | শনিবার, ২২ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com