নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ প্রিন্ট ১৯৮ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৮-১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে রেনউইক যজেনশ্বরের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮.৮৯ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় স্থান পাওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ১০.১৭ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৪৫ শতাংশ, মেঘনা পেটের ৭.৪৬ শতাংশ, ডেফোডিল কম্পিউটার্সের ৭.৪৩ শতাংশ, বিজিআইসির ৬.৫৫ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের ৫.৯১ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৫.৮৫ শতাংশ, বিএনআইসিএলের ৫.০৫ শতাংশ এবং জিলবাংলা সুগারের ৪.৯১ শতাংশ শেয়ারদর কমেছে।
Posted ০১:৫২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com