|

Advertisement
×

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   প্রিন্ট   ২৪৪ বার পঠিত

সাপ্তাহিক দর পতনের শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (২২-২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৮.১০ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকায় শীর্ষ স্থানে স্থান নিয়েছে।

সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৮.১০ শতাংশ। এছাড়াও আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের দর ১৬.৩৪ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫.১৪ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, খান ব্রাদাস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, দেশবন্ধু পলিমার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com