নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২১৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৯ অক্টোবর-০২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারিজের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০.০৭ শতাংশ। কোম্পানিটির ডিভিডেন্ড অ্যাডজাস্ট হওয়ার কারণে শেয়ার দরে এমন পতন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়াম সিমেন্টের শেয়ারদর কমেছে ১৪.৭৭ শতাংশ, অ্যাম্বি ফার্মার ১৪.২২ শতাংশ, লিব্রা ইনফিউশনের ১২.৯৭ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজের ১৭.৯২ শতাংশ, অ্যারামিট লিমিটেডের ১০.৬০ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্সের ১০.৫৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৯.৫৩ শতাংশ, অ্যাপেক্স ফুডসের ৯.২৯ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের ৮.২৮ শতাংশ।
Posted ০১:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com