অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪ প্রিন্ট ২০৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (০৮-১১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর কমেছে ১০.৪৬ শতাংশ।
সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় থাকা স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ার দর কমেছে ৯.৪৫ শতাংশ।
৯.৩৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইএফআইল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিইশনের ৫.৪৫ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.১৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৫.১৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৮৮ শতাংশ, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ২.৯০ শতাংশ এবং জিলবাংলা সুগারের ২.৭৮ শতাংশ দর কমেছে।
Posted ০২:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com