নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ প্রিন্ট ২৫৩ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (১২-১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে প্যাসেফিক ডেনিমসের (পিডিএল)। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৮.২৮ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর বেড়েছে ২৪.৮৪ শতাংশ, খান ব্রাদার্সের ২১.৬৩ শতাংশ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের ১৪.০৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ১৩.৫৪ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের (ইটিএল) ১২.৭৭ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১২.১২ শতাংশ, এসকে ট্রিমসের ১০.৬২ শতাংশ, কর্ণফুলী ইন্সুরেন্সের ১০.৪৮ শতাংশ এবং সেন্ট্রাল ফার্মার ৭.৮০ শতাংশ।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com