নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২৩০ বার পঠিত
বিদায়ী সপ্তাহে (২৭ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১১ খাতে দর বাড়লেও কমেছে ৯টি খাতের। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ১৩.৬২ শতাংশ দর বেড়েছে। এরপরে আইটি খাতে ১২.২২ শতাংশ দর বেড়েছে। সিমেন্ট খাতে ১.৩৫ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে দশমিক ১২ শতাংশ, সিরামিক খাতে ৪৭ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ০৯ শতাংশ, খাদ্য খাতে দশমিক ২৪ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ১০ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ১২ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে ৯ খাতে। খাতগুলো হচ্ছে- পাট, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড, আর্থিক, কাগজ, ওষুধ-রসায়ন খাত, সেবা-আবাসন খাত, ট্যানারি খাত ও বস্ত্র খাত।
Posted ০৬:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com