নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট ২৭৭ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আমরা টেকনোলজিস লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের শুরুতে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৪০ টাকা ৫০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৬ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৪ টাকা ২০ পয়সা বা ১০.৩৭ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১০.১৫ শতাংশ,ই-জেনারেশন ৯.৯০ শতাংশ, মেট্রো স্পিনিং ৭.৭৮ শতাংশ, বসুন্ধরা পেপার ৭.১৪ শতাংশ, ফারইস্ট ইসলামি লাইফের ৬.১৮ শতাংশ, ন্যাশনাল হাউজিং ৫.৫৪ শতাংশ, সন্ধানী লাইফ ৫.১৮ শতাংশ, বিকন ফার্মা ৪.৯৬ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯১ শতাংশ দর কমেছে।
Posted ১১:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন