নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১০ অক্টোবর ২০২০ প্রিন্ট ৩৭৩ বার পঠিত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৪৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৪ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৪ কোটি ৮১ লাখ টাকা।
ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১২ লাখ ৪৫ হাজার ৩২৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৬ কোটি ১ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি ও ব্রাক ব্যাংক লিমিটেড।
Posted ১২:০৬ অপরাহ্ণ | শনিবার, ১০ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com