বিজ্ঞপ্তি
রবিবার, ০৩ মে ২০২৬ প্রিন্ট ২৩৪ বার পঠিত
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) তাদের অফিস নিকুঞ্জস্থ ডিএসই টাওয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে গতকাল নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই)-এর কার্যালয়ে ডিএসই ও বিএপিএলসি’র মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস, মো. আবিদ হোসেন খান সিএফএ, বিএপিএলসি’র প্রেসিডেন্ট রিয়াদ মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সৈয়দ ইসতিয়াক আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ডিএসই টাওয়ারে বিএপিএলসি’র এই অফিস স্থানান্তর দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। -বিজ্ঞপ্তি
Posted ০৭:৪৯ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com