|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ বেক্সিমকো লিমিটেড

শনিবার, ২৯ অক্টোবর ২০২২   প্রিন্ট   ২৮৫ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ বেক্সিমকো লিমিটেড

বিদায়ী সপ্তাহে (২৩-২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো অবস্থান করেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩২৭ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৬৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.১৩ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ২৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০৫ কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০ লাখ ৪ হাজার ৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ১৫ লাখ ১১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী-পার্ল হোটেলের ১৪১ কোটি ৩০ লাখ ১৩ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১৩৯ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৩৭ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার টাকার, এডিএন টেলিকমের ১১৮ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৮৭ কোটি ৫১ লাখ ৩৩ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৮৫ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৯ অক্টোবর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com