নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ৪৩২ বার পঠিত
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ১২৯ কোটি ২৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার ৫১৭টি শেয়ার হাতবদল করেছে
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির ১ কোটি ৩৬ লাখ ৬১ হাজার ১৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১০ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকা।
আমরা নেটওয়ার্কস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৬১ লাখ ১ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ৩৮ লাখ ২৮ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, সী পার্ল বীচ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
Posted ০৬:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন